Uncategorized

বান্দরবানে গৃহপরিচারিকা পিটিয়ে হত্যার অভিযোগ

বান্দরবান প্রতিনিধি : বান্দরবানের সদর মধ্যম পাড়া মারমা বাজার থেকে রিমকি পাল (২২) নামে একজন গৃহপরিচারিকার লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বাড়ির দুই কর্তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। শুক্রবার (২৬ জুন) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, বান্দরবান পৌরসভার মধ্যমপাড়া এলাকায় জেলা প্রশাসনের এক কর্মচারীর বাড়িতে দীর্ঘ ৮ মাস ধরে গৃহপরিচারিকার কাজ করতেন রিমকি পাল। তার বাড়ি শহরের কারাগার পাড়া এলাকায়।
শুক্রবার দুপুরে আশঙ্কাজনক অবস্থায় মেয়েটিকে হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রিমকি কারাগার এলাকার বাসিন্দা বেবি পালের মেয়ে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
গৃহপরিচারিকার মা বেবী পাল বলেন, “আমার মেয়ে ৮ মাস ধরে নিপু দাসের বাসায় কাজ করছে। মহিলার স্বামী চার মাস আগে বিদেশ থেকে আসার পর মেয়েকে নির্যাতন করত। নিয়মিত মারধর করত। মেয়েটি ফোন করে আমাকে জানানোর পর আমি মেয়েকে বেশ কয়েকবার নিয়ে আসতে চেয়েছি কিন্তু তারা বিভিন্ন অজুহাতে তাকে দেয়নি। আমার মেয়েকে তারা পিটিয়ে হত্যা করেছে। মেয়ের শরীরে দাগ এবং কান, মুখ দিয়ে রক্ত বের হচ্ছে।”
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. জসিম উদ্দীন জানান, হাসপাতালে আনার আগেই মেয়েটি মারা যায়। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button