বাঘাইছড়ির বিস্ময় বালক প্রতিবন্ধি টিকো চাকমার চিকিৎসা বন্ধ টাকার অভাবে

ওমর ফারুক সুমন : রাঙ্গামাটির বাঘাইছড়ির বিস্ময় বালক টিকো চাকমা (১৫) শারিরিক প্রতিবন্ধি হয়েও প্রথম শ্রেশী থেকে দ্বশম শ্রেণী পর্যন্ত রোল- নাম্ভার ০১। ট্যানেলপুলে বৃত্তি পেয়েছে চতুর্থ শ্রেণী, পঞ্চম শ্রেণী ও অষ্টম শ্রেণীতে বাদ যায়নি জেলা পরিষদ বৃত্তিও, পিএইচসি এবং জেএসসি পরীক্ষায় পেয়েছে জিপিএ-৫ । করোনা কালে অনলাইনে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগীতায় হয়েছে উপজেলার চ্যাম্পিয়ন। রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার দূর্গম পাহাড়ী সিজুক গ্রামের জুম চাষী বিটু চাকমার একমাত্র ছেলে টিকো চাকমা। জন্মগত ভাবে শারিরিক প্রতিবন্ধি হলেও অধম্য মেধাবী টিকো চাকমা পড়াশোনায় বেশ মনোযগী। টিকো চাকমার এই সাফল্যে প্রতিবেশী ও শিক্ষকদের মাঝে আনন্দ থাকলেও দরিদ্র জুমচাষী বাবা বিটু চাকমার কপালে চিন্তার ভাজ, টাকার অভাবে চিকিৎসা হচ্ছেনা একমাত্র ছেলের। সামনের দিনে কিভাবে কাটবে ছেলের দিন। তার একমাত্র ছেলে যে অপরের সাহায্য ছাড়া চলাচল করতে পারেনা। তাই জুমচাষী এই বাবার একটাই দাবী সরকারী সহযোগীতায় উন্নত চিকিৎসা করে একমাত্র ছেলেকে সুস্থ্য করে তুলা। চট্রগ্রাম মা ও শিশু হাসপাতালের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত রেডিও থেরাপি দেয়া গেলে হয়তো ভালো হবে টিকো চাকমা। কিন্তু দরিদ্র বাবার পক্ষে চট্রগ্রাম নিয়ে যাওয়া সম্ভব নয়। তাই সরকারী সহায়তা প্রয়োজন। সিজুগ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জ্ঞানো চাকমা বলেন একটি ব্যাটারী চালিত হুইল চেয়ার হলে সহপাঠীদের সহায্যে নিয়মিত বিদ্যালয়ে আসতে পারতো। উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব জিতু বলেন, সমাজ সেবা কার্যলয়ের মাধ্যমে শীঘ্রই টিকো চাকমা কে একটি হুইল চেয়ার সরবরাহ করাসহ সাধ্যমত আর্থিক সহযোগীতা করা হবে।



