slider

বাঘাইছড়িতে ১০০ হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরন

বাঘাইছড়ি প্রতিনিধি : রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার আমতলী ইউনিয়নে ১০০ হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরন করা হয়েছে। ২৫ মার্চ শনিবার দুপুর ২ ঘটিকায় আমতলী স্কুল মাঠে ডিএইচ ফাউন্ডেশন এর পক্ষ থেকে এসব ইফতার সামগ্রী বিতরন করা হয়েছে। এসময় আমতলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রাশেল চৌধুরী, তার বাবা সুলতান আহম্মেদ (মাষ্টার) এবং তার ছোট ভাই আবু জাফর সালেহ এবং স্থানীয় মুরব্বিগন উপস্থিত ছিলেন। ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে চিনি ২ কেজি, আটা 2 কেজি, লবণ এক কেজি, চাল ৬ কেজি, পেঁয়াজ দুই কেজি, সয়াবিন তেল 2 কেজি, খেজুর এক কেজি ট্যাং ১ প্যাকেট বড়, চিরা এক কেজি, প্রতি প্যাকেটে ১৫০০ টাকার ইফতার সামগ্রী রয়েছে। আমতলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রাশেল চৌধুরী বলেন ডিএইচ ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় এসব ইফতার সামগ্রী বিতরন করা হয়েছে আগামীতে আরো বড় পরিসরে আয়োজনের পরিকল্পনা রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button