Uncategorized

বাঘাইছড়িতে যুব দিবসে ৬ যুবকের মাঝে ৪ লক্ষ টাকার ঋণের চেক বিতরন

বাঘাইছড়ি প্রতিনিধি : রাঙ্গামাটির বাঘাইছড়িতে জাতীয় যুব দিবস -২০২০ উদযাপন হয়েছে। দিবসটি উপলক্ষে বাঘাইছড়ি উপজেলা সম্মেলন কক্ষে ১১ঃ০০- ঘটিকায় উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জনাব দিপংকর চাকমা এর সভাপতিত্বে এক রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম,বাঘাইছড়ি উপজেলা পরিষদেরভাইস চেয়ারম্যান আবুল কাইয়ুম, বাঘাইছড়ি পৌর মেয়র জাফর আলী খান, সমাজসেবা কর্মকর্তা জয়াস চাকমা, বাঘাইছড়ি প্রেসক্লাবের সভাপতি। দিলীপ কুমার দাস ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুর রাজ্জাক।
“মজিববর্ষের আহবান, যুব কর্মসংস্থান” প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভায় যুব নারী ও পুরুষদের বিভিন্ন প্রশিক্ষনের মাধ্যমে আত্বনির্ভরশীল করে গড়ে তোলার আহবান জানানো হয়।
পরিশেষে উপজেলার ৬ জন যুবককে ৪ লক্ষ টাকার ঋণের চেক হস্তান্তর করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button