Uncategorized
বাঘাইছড়িতে ভয়াবহ আগুনে পুড়ে গেছে ৩ বসত ঘর ১০ লক্ষাদিক টাকার ক্ষতি

বাঘাইছড়ি প্রতিনিধি : রাঙ্গামাটির বাঘাইছড়ি জীবঙ্গ ছড়া এলাকায় উপজেলা চেয়ারম্যানের বাসবভনের সামনে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ৩ বসত ঘর পুড়ে আনুমানিক দশ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনের সংবাদ পেয়ে মারিশ্যা জোনের বিজিবি ও পুলিশ সহ স্থানীয় জনসাধারণ ঘন্টাখানিক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণ করে। উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম ঘটনা স্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সহযোগীতার আশ্ব্যাস প্রদান করেন।




