বাঘাইছড়িতে প্রথম করোনা টিকা নিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম

বাঘাইছড়ি প্রতিনিধি : রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা করোনা টিকাদান কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। ৭ ফেব্রুয়ারী রবিবার সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে উপজেলা নির্বাহী অফিসার শরিফুল ইসলামকে প্রথম টিকাদানের মাধ্যমে এই টিকা দান কর্মসূচির উদ্বোধন করা হয়। এরপর উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম ও পৌর মেয়র জাফর আলী খানকে টিকা প্রদান করা হয়।এসময় বিজিবি মারিশ্যা জোন ও বিজিবি বাগাইহাট ব্যাটালিয়নের সদস্য সহ বিভিন্ন স্তরের সরকারী কর্মকর্তা, সাংবাদিক ও টিকা গ্রহন কারীরা উপস্হিত ছিলেন। বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইফতেখার আহম্মেদ বলেন বাঘাইছড়িতে প্রাথমিক ভাবে ১৯৫০ টি ভ্যাকসিন পাওয়া গেছে। অত্র স্বাস্হ্য কমপ্লেক্সে ১টি কেন্দ্রের মাধ্যমে নিবন্ধন কৃতদের এই টিকা প্রদান করা হচ্ছে। এই রিপোর্ট লেখা কালীন ঠিকা প্রদানের জন্য ৪০ জন নিবন্ধিত হয়েছেন। উক্ত টিকাদান কর্মসূচীতে সহায়তা করতে দেখা যায় উপজেলা রেডক্রিসেন্ট ইউনিটের সদস্যদের।




