Uncategorized

বাঘাইছড়িতে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের সদস্য সংগ্রহ উৎসব অনুষ্ঠিত

বাঘাইছড়ি প্রতিনিধি : রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় পার্বত্য চট্রগ্রাম ছাত্র পরিষদের সদস্য সংগ্রহ উৎসব অনুষ্ঠিত হয়েছে। ৮ জানুয়ারী সন্ধ্যা ৭ ঘটিকায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এই সদস্য সংগ্রহ উৎসব অনুষ্ঠিত হয়। পার্বত্য চট্রগ্রাম ছাত্র পরিষদের সাবেক পৌর সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের জেলা সদস্য মোঃ মোক্তার হোসেন সোহেল ও মোঃ ফারুক এবং সাংবাদিক মহিউদ্দিন সহ উপজেলার স্থানীয় নেতাকর্মীগন । এসময় বক্তারা বলেন আমরা পাহাড়ের বসবাসরত সকল জাতিগোষ্ঠীর অধিকার আদায়ে কাজ করছি, আগামী দিনেও যেকোন ক্লান্তি লগ্নে পাহাড় বাসীর পাশে থাকার চেষ্টা করবো। পরে উপস্থিত অনেকেই সদস্য সংগ্রহ ফরম পূরণ করে নিজেদের পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের সদস্য ঘোষণা দেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button