
মোঃ আব্দুজ জাহের,বাঘাইছড়ি প্রতিনিধি: রাঙ্গামাটির বাঘাইছড়িতে ২৭ বিজিবি ব্যাটালিয়নের রিভার ঘাট পোস্টের নবনির্মিত সৈনিক লাইন শুভ উদ্বোধন করা হয়েছে ।
বৃহস্পতিবার দুপুরে ২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি, ফিতা কেটে নতুন ভবনটির উদ্বোধন করেন। এসময় জোনের সহকারী পরিচালক এডি হাফিজুর রহমান সহ বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
পোষ্ট উদ্বোধন শেষে, মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, সদর দপ্তর বিজিবি এর নির্দেশনা মোতাবেক রিভারঘাট পোষ্টটির স্থাপনা নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে। পোষ্ট নির্মাণ কার্যক্রমের মাধ্যমে কর্তব্যরত সৈনিকদের সুন্দর আবাসন ব্যবস্থা ও আভিযানিক এবং প্রশাসানিক কার্যক্রম সন্দুরভাবে সম্পন্ন করা সম্ভব হবে বলে অধিনায়ক আশাবাদ ব্যক্ত করেন।



