sliderস্থানিয়

বাঘাইছড়িতে পার্বত্য চুক্তির ২৮ বছর পূর্তি উপলক্ষ্যে গণসমাবেশ

বাঘাইছড়ি প্রতিনিধি: রাঙামাটির বাঘাইছড়িতে পার্বত্য চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে ২ ডিসেম্বর গনসমাবেশের আয়োজন করেছে চুক্তি উদযাপন কমিটি বাঘাইছড়ি ।

মঙ্গলবার সকাল ১০ ঘটিকার সময় তুলাবান উচ্চ বিদ্যালয় মাঠে মারিশ্যা ইউনিয়নের চেয়ারম্যান আপন চাকমার সভাপতিত্বে এই জনসমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জনসংহতি সমিতির সহ ছাত্র বিষয়ক সম্পাদক জুয়েল চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি জেএসএস সভাপতি পলক জ্যেতি চাকমা। জেএসএস সাবেক সহ সাধারণ সম্পাদক ত্রীদিব চাকমা, সমাপ্তি দেওয়ান সহ অনেক নেতারা উপস্থিত ছিলেন।

বক্তরা বলেন দীর্ঘ ২৮ বছর হলেও চুক্তি এখনো বাস্তবায়ন হয়নি। বক্তরা আরো বলেন চুক্তি করা হয়েছে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাথে আওয়ামী লীগ সরকারের সাথে নয়। চুক্তি বাস্তবায়ন নিয়ে নানা ভাবে ষড়যন্ত্র হচ্ছে বলে বক্তরা বলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button