sliderস্থানিয়

বাঘাইছড়িতে কৃষক দলের মাসব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচি

বাঘাইছড়ি প্রতিনিধি : আমার দেশ আমার মাটি গাছ লাগিয়ে করবো খাঁটি “এই প্রতিপাদ্য নিয়ে মহান স্বাধীনতার ঘোষক,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী কৃষক দলের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালিত।

রবিবার ৬ জুলাই বিকেল ৫ ঘটিকায় উপজেলা কৃষক দলের আয়োজনে উপজেলার ৮ টি ইউনিয়ন ও বিভিন্ন সড়কের পাশ গাছের চারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, উপজেলা কৃষক দলের সভাপতি আমান উল্লাহ, সাধারণ সম্পাদক কপিল উদ্দিন, পৌর সভাপতি মোঃ ইব্রাহিম, পৌর সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম, উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক, জেলা সহ সাংগঠনিক ইউনুস সহ উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় অতিথিরা বলেন শহীদ প্রসিডেন্ট জিয়াউর রহমান পরিবেশ রক্ষার বনায়নের পরিকল্পনা গ্রহণ করেছিলেন। একজন দেশপ্রেমিক ও সফল রাষ্ট্র নায়ক ছিলেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button