শিক্ষাশিরোনাম

বাইক নিয়ে শোডাউন বন্ধ, আপা নিষেধ করেছেন: লেখক

ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেছেন, আপা (প্রধানমন্ত্রী) ছাত্রলীগের নেতাকর্মীদের মোটরসাইকেল নিয়ে শোডাউন করতে নিষেধ করেছেন। তাই বাইক নিয়ে শোডাউন বন্ধ। আপা বিষয়টির সমালোচনা করেছেন। তিনি যা পছন্দ করেন না, তা করা যাবে না।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্ট্রাচার্যসহ ২৩ নেতাকর্মীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি ছাত্রলীগকে এই নির্দেশ দিয়েছেন বলে জানান লেখক।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী ছাত্রলীগ নেতাদের বলেন, মোটারসাইকেল নিয়ে প্রটোকল ছাত্ররাজনীতির সঙ্গে যায় না। ছাত্ররাজনীতি ক্ষমতা প্রদর্শনের জায়গা নয়। এটি আদর্শ চর্চার জায়গা। বাইক নিয়ে এসব শোডাউন করলে বিনয়ী হওয়া যায় না। তিনি বলেন তোমাদের তৃণমূল কর্মীদের মান উন্নয়নে কাজ করতে হবে। শিক্ষাভিত্তিক রাজনীতি চর্চা করতে হবে। আরও বেশি বিনয়ী হতে হবে।
প্রধানমন্ত্রী ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার অনুমতি দিয়েছেন বলেও জানান তিনি।
এ বিষয়ে কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আল ইমরান বলেন, ‘সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য আমি আপার কাছে অনুমতি চেয়েছি। তিনি অনুমতি দিয়েছেন। আমার আরেকটি দাবি ছিল, ছাত্রলীগের যেকোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যেন কেন্দ্রীয় নির্বাহী সংসদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়। আপা সবাইকে নিয়ে কাজ করার কথা বলেছেন সভাপতি ও সাধারণ সম্পাদককে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button