জাতীয়শিরোনাম

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা

বাংলা সাহিত্যে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য কবি মাকিদ হায়দার ও কথাসাহিত্যিক ওয়াসি আহমেদসহ ১০ জনকে এ বছর বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হবে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকালে বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী এক সংবাদ সম্মেলনে বাংলা একাডেমি সাহিত্য প্ররস্কার ২০১৯ প্রাপ্তদের নাম ঘোষণা করেন।
একাত্তরের সেক্টর কমান্ডার ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রফিকুল ইসলাম বীর উত্তম মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় এই পুরস্কার পাচ্ছেন।
এছাড়া প্রবন্ধ/গবেষণায় স্বরোচিষ সরকার, অনুবাদে খায়রুল আলম সবুজ, নাটকে রতন সিদ্দিকী, শিশু সাহিত্যে রহীম শাহ, বিজ্ঞান/কল্পবিজ্ঞানে নাদিরা মজুমদার, ফোকলোরে সাইমন জাকারিয়া এবং আত্মজীবনী/স্মৃতিকথা/ভ্রমণকাহিনীতে ফারুক মঈনউদ্দীন এ বছর বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের অর্থমূল্য বাড়িয়ে তিন লাখ টাকায় উন্নীত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী।
হাবীবুল্লাহ সিরাজী বলেন, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের আর্থিক মূল্যমান দুই লাখ টাকা থেকে বাড়িয়ে এ বছর থেকে তিন লাখ টাকা করা হয়েছে।
আগামী ২ ফেব্রুয়ারি অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরস্কারপ্রাপ্ত কবি ও লেখকদের হাতে তিন লাখ টাকা, সনদপত্র ও স্মারক তুলে দেবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button