Uncategorized

বাংলাদেশ সফর বাতিল : তীব্র সমালোচনা ইংলিশ অধিনায়কের

নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ সফর থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ইয়ন মরগান। আর তার এই সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ও ক্রিকেট বিশেষজ্ঞ নাসের হুসাইন।
মরগান ছাড়াও অ্যালেক্স হেলসও বাংলাদেশ সফরে আসতে অনীহা প্রকাশ করেছেন। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) নিরাপত্তা বিশেষজ্ঞদের পরামর্শে বাংলাদেশ সফরে সবুজ সংকেত দেয়ার পরেও এই দুই ক্রিকেটারের এমন সিদ্ধান্তে চারিদিকে সমালোচনা শুরু হয়েছে।
এদিকে এই দুই ক্রিকেটারের এমন সিদ্ধান্তে ইংলিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইলে নিজের অনুভূতি জানিয়েছেন নাসের হুসাইন। তিনি লিখেন, “এটা একটি নিজস্ব সিদ্ধান্ত ছিল, ইসিবির নিরাপত্তা বিশেষজ্ঞ রেগ ডিক্যাসন একজন ভালো মানুষ কিন্তু নিরাপত্তা নিয়ে তিনি যা বলেছেন ঠিক আছে তবে দুনিয়ার এই মুহূর্তে কেউ কাউকে নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারবে না।”
তবে নাসের হুসাইন মনে করেন মরগানের দলের সাথে থাকার সিদ্ধান্ত নেয়া উচিত ছিল। তিনি সেই কলামে লিখেন, “ব্যক্তিগতভাবে আমি মনে করি অধিনায়ক হিসেবে তাকে দলের সাথে থাকা উচিত ছিল। দলের নেতৃত্ব দিতে একজন অধিনায়ককে অবশ্যই দলের সাথে থাকা উচিত কিন্তু তারা (মরগান ও হেলস) যে সিদ্ধান্ত নিয়েছে সেটা আমি বুঝতে পারছি।”
এদিকে ইংল্যান্ডের একদিনের দলে বর্তমান সময়ের সেরা পারফর্মার ওপেনার অ্যালেক্স হেলস এই সফরে যেতে না চাওয়ায় হতাশ প্রকাশ করে নাসের হুসাইন বলেন, “গত ১৮ মাসে ওপেনার অ্যালেক্স হেলস একটা ভালো শুরু দিয়ে দলকে এগিয়ে নিয়ে যেতেন। এটা অবশ্যই হতাশাজনক তাঁরা একদিনের দলে থাকছেন না।”
উল্লেখ্য, তিনটি একদিনের ম্যাচ ও দুইটি টেস্ট ম্যাচ খেলতে ৩০ সেপ্টেম্বর ঢাকায় আসবে ইংল্যান্ড ক্রিকেট দল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button