খেলা

বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়া দল ঘোষণা

বাংলাদেশ সফরের জন্য দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে চলতি বছরের আগষ্ট-সেপ্টেম্বর মাসে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের। এরই ধারাবাহিকতায় ১৩ সদস্যের দলের তালিকা প্রকাশ করেছে দেশটির ক্রিকেটবোর্ড।
জানুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলার অভিজ্ঞতা অর্জনের পর বাংলাদেশ সফরে দলে ডাক পেয়েছেন জিম্বাবুয়েতে জন্মগ্রহণ করা ব্যাটসম্যান হিলটন কার্টরাইট। এদিকে অস্ট্রেলিয়ার শেষ সফর অর্থাৎ ভারত সফরের দলে থাকলেও বাংলাদেশ সফরে জায়গা পাননি শর্ন মার্শ, মিচেল মার্শ, মারকোস এমনকি স্টিভ ও’কেফের মতো ক্রিকেটাররা।
অন্যদিকে, গতি তারকা মিচেল স্টার্ককে অ্যাশেজের জন্য বিশ্রামে রেখে দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। তার বদলে স্কোয়াডে আরো এক অসি ক্রিকেটারকে পরবর্তীতে অন্তুর্ভুক্ত করা হবে বলে নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। অর্থাৎ, আপাততভাবে বাংলাদেশ সফরের দলে ১৩ ক্রিকেটার থাকলেও পরবর্তীতে তা দাঁড়াবে ১৪ সদস্যে।
বাংলাদেশ সফরে দুটি টেস্ট ছাড়াও একটি প্রস্তুতি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ২০০৬ সালের পর বাংলাদেশে আবারো চলতি বছরের ১৮ আগষ্ট পা রাখবে অস্ট্রেলিয়া। ফতুল্লায় একমাত্র প্রস্তুতি ম্যাচের পর ২৭ আগষ্ট দুই দলের মধ্যকার প্রথম টেস্ট ম্যাচটি ঢাকায় এবং ৪ সেপ্টেম্বর দুই দেশের মধ্যকার বহুল প্রতীক্ষিত টেস্ট সিরিজের শেষ টেস্ট ম্যাচটি চট্টগ্রামে অনুষ্ঠিত হবে।
অস্ট্রেলিয়া দল : স্টিভ স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার (সহকারি অধিনায়ক), অ্যাশটন এগার, হিলটন কার্টরাইট, প্যাট কামিন্স, পিটার হ্যান্ডসকম, হ্যাজলউড, উসমান খাজা, নাথান লায়ন, গ্লেন ম্যাক্সওয়েল, জেমস প্যাটিনসন, ম্যাথিও রেনশ, ওয়েড।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button