বাংলাদেশ কৃষকলীগ শিবগঞ্জ ইউনিয়ন শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বগুড়া প্রতিনিধি : সোমবার (০২নভেম্বর) বিকালে বগুড়া শিবগঞ্জ উপজেলা শিবগঞ্জ সদর ইউনিয়ন শাখার ত্রি-বার্ষিক সম্মেলন স্থানীয় গুজিয়া হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের উদ্বোধক শিবগঞ্জ উপজেলা কৃষক লীগের আহবায়ক লুৎফর রহমান উপস্থিতিতে শিবগঞ্জ সদর ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নর্বনির্বাচিত কৃষকলীগ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির কৃষি ও পণ্য বিষয়ক সম্পাদক বগুড়া অঞ্চল কৃষক প্রতিনিধি বঙ্গবন্ধু জাতীয় কৃষিপদক প্রাপ্ত আজমল হোসেন।
এ সময় তিনি বলেন বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন বাংলাদেশ কৃষকলীগ। মুজিব শতবর্ষে মাননীয় প্রধানমন্ত্রী কৃষক রত্ন শেখ হাসিনার নির্দ্দেশে বাংলাদেশ কৃষকলীগ দলকে আরো শক্তিশালী হিসেবে গড়ে তোলার লক্ষে প্রতিটি জেলা, উপজেলা ও ইউনিয়নের নেতা কর্মীদের কে নিয়ে নতুন কমিটি দিয়ে দল গঠন করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে আপনাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করিয়াছেন, কৃষকলীগ দলকে এগিয়ে নেওয়ার জন্য। তিনি আরো বলেন করোনা ভাইরাস একটি মহামারী ব্যাধি, করোনার সংক্রমণ থেকে নিজেকে বাঁচাতে নিয়মিত মাক্স ও সাবান পানিতে হাত পরিষ্কার রাখুন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা কৃষকলীগের সভাপতি আলমগীর হোসেন বাদশা, সাধারণ সম্পাদক মুঞ্জুরুল হক মুঞ্জু, কৃষি ঋণ ও পূর্ণবাসন সম্পাদক বকুল আহমেদ, শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক এমদাদ, আবু জাফর মন্ডল, শহিদুল ইসলাম শহিদ, শিবগঞ্জ উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক বিপুল, যুগ্ম আহবায়ক আব্দুল হান্নান, সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহীনুর আলম, শিবগঞ্জ ইউনিয়ন ভারপ্রাপ্ত সভাপতি মোকলেছার রহমান মুনু, সাধারণ সম্পাদক মকবুল হোসেন, শিবগঞ্জ ইউনিয়ন যুবলীগের সভাপতি সাফিউল ইসলাম সাফি, সাধারণ সম্পাদক জামিলুর রহমান, ইউনিয়ন ছাত্রলীগ নেতা চয়ন ইসলাম সহ প্রমুখ।




