অর্থনৈতিক সংবাদ

বাংলাদেশে ব্যবসা গুটিয়ে নিচ্ছে গ্লাক্সোস্মিথ

বাংলাদেশ থেকে ব্যবসা গুটিয়ে নিচ্ছে বিশ্বের অন্যতম বড় ওষুধ কোম্পানি গ্লাক্সোস্মিথক্লাইন (জিএস)। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা জানায় প্রতিষ্ঠানটি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কোম্পানির পরিচালনা পর্ষদ ব্যবসায়িক পরিস্থিতি পর্যালোচনা করে বাণিজ্যিকভাবে লোকসানে পড়া তাদের ফার্মাসিউটিক্যাল বিজনেস ইউনিটের সব উৎপাদন ও বাণিজ্যিক কার্যক্রম বন্ধের প্রস্তাব করেছে। তবে জিএসকে বাংলাদেশ তাদের কনজিউমার হেলথকেয়ার ব্যবসা চালিয়ে যাবে এবং ফার্মাসিউটিক্যাল ব্যবসা বন্ধের কোনো প্রভাব তাতে পড়বে না।
এদিকে ফার্মাসিউটিক্যাল বিজনেস ইউনিট বন্ধ হওয়ার কারণে অনিশ্চয়তার মুখে পড়বে এক হাজারের বেশি কর্মী। তবে তাদের যথাযথ প্রাপ্য পরিশোধ এবং দুঃসময় কাটিয়ে উঠতে সহযোগিতা করার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বছরের মধ্যেই ফার্মাসিউটিক্যাল বিজনেস ইউনিট বন্ধের সব প্রক্রিয়া শেষ করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button