খেলা

বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার চূড়ান্ত দল ঘোষণা

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য ১৮ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। ১৮ সদস্যের এই দলে লাসিথ মালিঙ্গা শুধু প্রথম ওয়ানডে খেলবেন। এ ম্যাচ শেষেই তিনি ওয়ানডে থেকে অবসর নেবেন।
লঙ্কানদের বিশ্বকাপ দল থেকে এই দলে পাঁচ পরিবর্তন আনা হলো। যেখানে দলে জায়গা করে নিয়েছেন শেহান জয়সুরিয়া, ওয়ানিনদু হাসারাঙ্গা, আকিলা ধনঞ্জয়া ও লাহিরু কুমারা। আর মালিঙ্গার পরিবর্তে দ্বিতীয় ওয়ানডে থেকে দাসুন শানাকা খেলতে পারেন।
শ্রীলঙ্কার চূড়ান্ত দল
দিমুথ করুনারত্নে (অধিনায়ক), কুসাল পেরেরা, আভিষেক ফার্নান্দো, কুসাল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, লাহিরু থিরিমান্নে, লাহিরু কুমারা, থিসারা পেরেরা, ইসুরু উদানা, শেহান জয়সুরিয়া, ধনঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, আকিলা ধনঞ্জয়া, আমিলা আপোনসো, লাসিথ মালিঙ্গা, নুয়ান প্রদিপ, কাসুন রাজিথা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button