শিরোনাম

বাংলাদেশের জলসীমায় মাছ শিকার : ১৭ ভারতীয় জেলেকে কারাগারে প্রেরণ

বাগেরহাট : বাংলাদেশ জলসীমায় প্রবেশ করে অবৈধভাবে মাছ শিকারের অভিযোগে আটক ১৭ ভারতীয় জেলেকে আদালতের নির্দেশে বাগেরহাট কারাগারে পাঠানো হয়েছে। মোংলা বন্দরের অদূরে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকায় ১লা ডিসেম্বর বিকালে সন্ধ্যায় অনুপ্রবেশকারী ১৭ ভারতীয় জেলেসহ মাছ ধরা ট্রলার ‘এফবি মা শিবানী’ আটক করে কোস্টগার্ড।
আটককৃতরা সবাই ভারতের পশ্চিমবঙ্গের বাসিন্দা বলে জানায় কোস্টগার্ড। ফিশিং ট্রলার, জাল ও মাছসহ আটক ভারতীয় জেলেদের বুধবার রাতে মোংলা থানায় হস্তান্তর করে কোস্টগার্ড। আটক ভারতীয় ফিশিং ট্রলার থেকে বিভিন্ন প্রজাতির ১ টন মাছ নিলামে বিক্রি করে টাকা সরকারি কোষাগারে জমা দেয়া হয়েছে।
মোংলা থানার ওসি মো. ইকবাল বাহার চৌধুরী জানান, আটক ভারতীয় জেলেদের বিরুদ্ধে সমুদ্র সীমানায় অবৈধ অনুপ্রেবেশ ও মাছ চুরির অপরাধ আইনে মামলা দায়েরের পর বৃহস্পতিবার দুপুরে তাদের বাগেরহাট আদালতে পাঠানো হয়। বাগেরহাট আদালতের বিচারক বৃহস্পতিবার দুপুরে তাদের কারাগারে পাঠাবার নির্দেশ দিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button