বাংলাদেশী লিংকন কে নিয়ে গান গাইলেন কলকাতার শিল্পী সুপ্রিয়

বিনোদন প্রতিবেদক: মডেল অভিনেতা উপস্থাপক ও পরিচালক হিসেবে লিংকন এর নাম সবার কাছেই পরিচিত। তাছাড়া অভিনয় ও উপস্থাপনায়ও লিংকন কে দেখা গিয়েছে অনেকবার। তার প্রোগ্রাম দেখে কলকাতার শিল্পী সুপ্রিয় এবার লিংকন কে নিয়ে তার লিখা সুর ও মিউজিকে গাইলেন দুইটি গান। গানগুলো হলো ” হ্যালো লিংকন” ও ” ময়মনসিংহের পোলা হিরু লিংকন “। গানগুলো খুব শিগ্রই কলকাতায় ও বাংলাদেশে যৌতভাবে রিলিজ হবে। লিংকন বলেন, সুপ্রিয় ভালো গান করে কলকাতায় পশ্চিমবংগে থাকে সে। তাই তাকে দিয়ে গানগুলো গাওয়ালাম। সুপ্রিয় বলেন, লিংকন দাদার ব্যবহার কথা সব মিলিয়ে অনেক ভালো ও বড় মনের মানুষ উনি। দাদাকে নিয়ে আমি গানগুলো বানিয়েছি। আশা রাখছি সবার কাছে গানগুলো ভালো লাগবে, সবার মন ছুয়ে যাবে। লিংকন এর আগে অনেক মিউজিক ভিডিও গান, ডকুমেন্টারি ও উপস্থাপনা করেছেন যা দর্শক মহলে ভাইরাল হয়েছে। দেশ ও দেশ এর বাহিরে লিংকন সামাজিক যোগাযোগ মাধ্যমের সুবাধে রাতারাতি তারকা বনে যান। সব সময় ভালো কাজ করতে চাই এই নীতি সামনে রেখে লিংকন এগিয়ে যাচ্ছে। বেশ অনেক দিন বিরতি দিয়ার পর সামনে লিংকন এর আরো বেশ কিছু মিউজিক ভিডিও গান, উপস্থাপনা প্রোগ্রাম, ডকুমেন্টারি আসবে।




