উপমহাদেশশিরোনাম

বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ডাবরী সীমান্তের ওপারের ভারতীয় উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর থানার ফুলবাড়ী ক্যাম্পের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা শনিবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশী গরু ব্যবসায়ী জব্বারুল হককে (৩০) ধরে নিয়ে গেছে।
এলাকাবাসীর সূত্রে জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলার জাফরটলী গ্রামের নজিবতদ্দীনে ছেলে জব্বারুল হকসহ কয়েকজন ব্যবসায়ী মিলে আজ সন্ধ্যা ৭টায় ডাবরী সীমান্তবর্তী এলাকায় গরু কিনতে গেলে ওই সময় ভারতীয় উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর থানার ফুলবাড়ী ক্যাম্পের বিএসএফ সদস্যদের নজরে পড়লে এসময় তাকে ধাওয়া করে আটকের পর শারীরিক নির্যাতন চালিয়ে তাদের ক্যাম্পে নিয়ে যায়।
এ ব্যাপারে ৫০ বিজিবির ভারপ্রাপ্ত পরিচালক মো: জাহাঙ্গীর আলম নয়াদিগন্তকে জানান, জব্বারুল ভারত অভ্যন্তরে বিএসএফ হাতে ধরা পড়তে পারে এ সংবাদ পেয়ে তার পরিবারে যোগাযোগ করা হলে কেউ সত্যতা স্বীকার করেনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button