Uncategorized

বাংলাদেশি সমর্থকদের সাসেক্সের ধন্যবাদ

সাসেক্সের হয়ে নিজের অভিষেক ম্যাচটা এভাবে তিনি রাঙিয়ে দেবেন- কে ভাবতে পেরেছিল। তার ক্যারিশমায় আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল সানরাইজ হায়দারাবাদ। এবার ইংল্যান্ডে অভিষেকটা স্মরণীয় করে রাখলেন তিনি। ৪ ওভার বল করে দিলেন মাত্র ২৩ রান আর নিলেন চার-চারটি উইকেট।
শুধু তাই নয়, সাসেক্সকে ২৪ রানের দুর্দান্ত একটি জয়ও উপহার দিয়ে দিলেন তিনি। আর এর ফল স্বরূপ হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ।
তবে মুস্তাফিজের এমন পারফর্মেন্সের পরও হতাশ বাংলাদেশি সমর্থকেরা। কেননা নিজের পছন্দের তারকা খেলোয়াড়ের খেলা না দেখতে পারেনি তারা। তবে খেলা সরাসরি না দেখেও স্যোশাল মিডিয়ায় সাসেক্সকে সমর্থন করায় সাসেক্স কর্তৃপক্ষ বাংলাদেশি সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন।
নিজেদের ফেসবুক পেইজে সাসেক্স কর্তৃপক্ষ লেখেন, আমরা আশা করছি সবাই নিরাপদে বাসায় ফিরেছেন। আমরা সকল সমর্থকদের ধন্যবাদ জানাই যারা স্যোশাল মিডিয়ায় সাসেক্সের ফলাফলের দিকে দৃষ্টি রেখেছেন, বিশেষ করে বাংলাদেশি সকল নতুন সমর্থকদের যারা গভীর রাত পর্যন্ত আমাদের সমর্থন করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button