আন্তর্জাতিক সংবাদশিরোনাম

বরিসের ‘মৃত্যু ঘোষণার প্রস্তুতি নিয়েছিলেন’ চিকিৎসকেরা!

ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছেন, করোনা আক্রান্ত হয়ে আইসিইউতে যাওয়ার পর চিকিৎসকেরা তার বাঁচার আশা ছেড়ে দিয়েছিলেন।
৫৫ বছর বয়সী বরিস দ্য সানকে রবিবার বলেন, ‘অস্বীকার করব না এটা কঠিন স্মৃতি। চিকিৎসকেরা আমার মৃত্যু ঘোষণা দেয়ার প্রস্তুতি নিয়েছিলেন।’
বরিস গত ২৭ মার্চ করোনা পজিটিভ হন। এর ১০ দিন পর জ্বর, কাশিসহ উপসর্গগুলো না কমায় তাকে সেন্ট্রাল লন্ডনের সেন্ট টমাস হাসপাতালে ভর্তি করানো হয়। নিতে হয় আইসিইউতে। কয়েক দিনের লড়াই শেষে প্রাণ নিয়ে বাড়ি ফিরতে সক্ষম হন।
সদ্য বাবা হওয়া বরিস জানান, আইসিইউতে তাকে বাঁচিয়ে রাখতে চিকিৎসকেরা ‘লিটার-লিটার’ অক্সিজেন দেন।
‘আমার শ্বাসনালী দিয়ে টিউব প্রবেশ করানোর সময় বাঁচার সম্ভাবনা ফিফটি-ফিফটি চলে আসে।’
হাসপাতাল থেকে মুক্তি পেয়ে গত বুধবার ছেলে সন্তানের মুখ দেখেন বরিস। জানিয়েছেন, চিকিৎসকদের উৎসর্গ করে ছেলের নাম রেখেছেন উইলফ্রেড ল্যারি নিকোলাস জনসন।
নিকোলাস রেখেছেন ড. নিক প্রাইস এবং ড. নিক হার্টের নামানুসারে, যারা গত মাসে তার ‘জীবন রক্ষা করেছেন’।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button