বরিশালের সমাবেশকে ঘিরে ঝালকাঠি বিএনপি সরব

ঝালকাঠি প্রতিনিধি : বরিশালে বিভাগীয় বিএনপি’র গণসমাবেশ সফল করতে ঝালকাঠি জেলা বিএনপি সরব।
আগামী ৫ নভেম্বরের সমাবেশকে সফল করতে প্রস্তুতি সভা, গণসংযোগ, লিফলেট (প্রচারপত্র) বিলি, পোস্টার লাগানো সহ নানা কর্মসূচীর মাধ্যমে রাজপথে রাজনৈতিক তৎপরতা চালাচ্ছে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। ৫ নভেম্বর গণসমাবেশকে কেন্দ্র করে জেলা বিএনপির সকল সহযোগী সংগঠন পৃথকভাবে প্রস্তুতি সভা করেছে। সম্মিলিতভাবে শহরের বিভিন্ন গুরুত্বপুর্ণ সড়কে ও মোড়ে মোড়ে জনসংযোগ এবং লিফলেট বিতরণ করেন নেতাকর্মীরা। গণসমাবেশকে ঘিরে প্রতিটি নিস্ক্রিয় নেতাকর্মীরা পুনরায় উজ্জীবিত হয়েছেন। প্রতিদিনই শহরের গুরুত্বপূর্ণ এলাকায় লিফলেট বিতরণ করছেন।
ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন বলেন, যানবাহন চলাচল বন্ধ করে, কারো চোখ রাঙানি, ভয়ভীতি কিংবা প্রতিবন্ধকতায় আমাদের থামানো যাবে এটা ভাবার কোন অবকাশ নেই। শহীদ জিয়ার সৈনিকেরা জনসাধারণকে
সাথে নিয়ে যে কোনও প্রতিবন্ধকতা মোকাবেলা করবে।
গত ২০২০সালের ৩ নভেম্বর এ্যাডভোকেট সৈয়দ হোসেনকে আহŸায়ক ও এ্যাডভোকেট শাহাদাত হোসেনকে সদস্য সচিব করে জেলা বিএনপির আহŸায়ক কমিটি গঠন করা হয়।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কমিটি অনুমোদন দেন। আহŸায়ক কমিটিকে ঘিরে বিএনপির রাজনৈতিক কর্মচাঞ্চল্যতা ফিরে আসে। উজ্জীবীত হয় বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।




