
বরিশালের বানারিপাড়ার সন্ধ্যা নদীতে একটি লঞ্চডুবির ঘটনায় ১৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ আছেন আরো অন্তত ১০ জন। বুধবার ৫০ জন যাত্রী নিয়ে লঞ্চটি ডুবে যায়।
জানা গেছে, লঞ্চটি বানারিপাড়া থেকে উজিরপুরে দিকে যাচ্ছিলো। এ সময় পারের একটি বড় মাটির অংশ ভেঙে লঞ্চে গিয়ে আঘাত হানে এবং পরক্ষণেই লঞ্চটি তলিয়ে যায়।
লঞ্চটি এর মধ্যেই শনাক্ত করা হয়েছে এবং ডুবুরি নামিয়ে নিখোঁজ ব্যক্তিদের খোঁজা হচ্ছে। জানা গেছে সন্ধ্যা একটি খরস্রোতা নদী। এই নদীর পার প্রায়ই ভেঙে পড়ে।
জানা গেছে, উদ্ধারকৃতদের মধ্যে দুজন নারীও আছেন।




