বিবিধশিরোনাম

বরফের নদী

ইউরোপের দ্বিতীয় দীর্ঘতম নদী দানিউব। এই নদীটি তীব্র শীতের কারণে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার অংশে থাকা নদীর বড় একটি অংশ বরফে পরিণত হয়েছে। বিগত কয়েক দিনে ভিয়েনায় তাপমাত্রা ছিল মাইনাস ৮ থেকে মাইনাস ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
দানিউব নদীর বরফ হওয়ার সুযোগটি কাজে লাগাচ্ছে স্কেটিং প্রিয়রা। তারা স্কেটিং সু পড়ে নেমে পড়েছে স্কেটিংয়ে। এদিকে বরফ নদী দেখার জন্য স্থানীয়দের পাশাপাশি বিভিন্ন দেশের দর্শনার্থীদের ভিড় দেখা গিয়েছে দানিউবে।
দানিউব নদী জার্মানি, অস্ট্রিয়া, স্লোভাকিয়া, হাঙ্গেরি, ক্রোয়েশিয়া, সার্বিয়া, বুলগেরিয়া, রোমানিয়া, মলদোভা ও ইউক্রেন এই ১০টি দেশের মধ্য দিয়ে বহমান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button