Uncategorized

বন্যার্তদের মাঝে একতা সমাজ কল্যাণ সংস্থার ত্রাণ বিতরণ

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ: মানিকগঞ্জের শিবালয়ের সাহিলী গ্রামে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছে একতা সমাজ কল্যাণ সংস্থা।
রোববার দুপুরে পশ্চিম সাহিলী দক্ষিণ পাড়া ঈদগাঁ মাঠে এই ত্রাণ সামগ্রী বিতরন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলী আকবর। এসময় অন্যান্যের মধ্যে মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাংবাদিক বিএম খোরশেদ, বাউল শিল্পী জালাল সরকার, সাবেক ইউপি সদস্য ফারুক হোসেন, সংস্থার সভাপতি মো. ইসলাম উদ্দিন, সহ-সভাপতি আবু হানিফ, সাধারণ সম্পাদক আবুল হাসান জাহাঙ্গীর, সহ-সধারণ সম্পাদক সায়েদুর রহমান বিশ্বাস, কোষাধ্যক্ষ মো. শফিকুল ইসলাম, কার্যকরী পরিষদের সদস্য মো. মোমিন প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় বন্যাকবলিত ১৫০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী হিসেবে চিড়া, গুড়, স্যালাইন ও বিস্কুট বিতরণ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button