slider

বন্যার্তদের পাশে মানবিক বাংলাদেশ সোসাইটি কুড়িগ্রাম

আশিকুর রহমান লিমন, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামে চরের বানভাসিদের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। সোমবার দিনব্যাপী মানবিক বাংলাদেশ সোসাইটি কুড়িগ্রামের উদ্যোগে বিস্কুট এর কার্টুন শুকনো খাবার হিসেবে বন্টন করা হয়।
এসময় যাত্রাপুর ইউনিয়নের চর ভগবতীপুর এলাকার বানভাসি তিন শতাধিক পরিবারের মাঝে শুকনা খাবার হিসেবে বিস্কুট বিতরণ করা হয়। প্রতিটি পরিবারকে ১কার্টুন (২৪ প্যাকেট) করে বিস্কুট বন্টন করা হয়।
দিনভর বানভাসি পরিবারগুলোর মাঝে বিস্কুট বিতরণ করেন মানবিক বাংলাদেশ সোসাইটি কুড়িগ্রামের প্রধান উপদেষ্টা খ,ম আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম সভাপতি প্রদীপ সরকার, সম্পাদক লিনাদ বকসী সহ সংগঠনের একদল সেচ্চাসেবক। এসময় সার্বিক সহযোগিতা করেন যাত্রাপুর ইউনিয়নের সেচ্চাসেবক ফারুক হোসেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button