আন্তর্জাতিক সংবাদশিরোনাম

বন্দী উইঘুর নেতার মানবাধিকার পুরস্কার জয়

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচসহ ১০টি মানবাধিকার সংস্থার জোট চীনা উইঘুর বুদ্ধিজীবী ইলহাম টহতিকে মানবাধিকার পুরস্কার প্রদান করেছে।
এই উইঘুর বুদ্ধিজীবীকে বিচ্ছিন্নতাবাদ ও সন্ত্রাসবাদে সমর্থনের অভিযোগ এনে ২০১৪ সালে আজীবন কারাদণ্ড দিয়েছে চীনা কর্তৃপক্ষ।
গতকাল জেনেভায় এক অনুষ্ঠানে মানবাধিকার সংস্থাগুলোর জোট তাদের বার্ষিক ‘মার্টিন এনালস’ নামের পুরস্কার দেয় ইলহাম টহতিকে। কিন্তু তাকে এ পুরস্কার দেয়ার সমালোচনা করে চীন বলেছে, ইলহামের মামলার সাথে মানবাধিকারের কোনো সম্পর্ক নেই।
বেইজিংয়ের মিনজু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক টহতি, চীনের জাতিগত নীতির স্পষ্ট সমালোচক ছিলেন, বিশেষ করে পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াংয়ের মুসলিমদের ওপর চীন সরকারের আচরণের কড়া সমালোচক তিনি।
তবে সংখ্যালঘু উইঘুর সম্প্রদায়ের ব্যাপারে মধ্যপন্থী কণ্ঠস্বর হিসেবে চীনের বাইরে তার ব্যাপক সুনাম রয়েছে ২০১৪ সালের সেপ্টেম্বরে দুই দিনের এক শুনানির পর তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়।
বিচ্ছিন্নতাবাদে সমর্থন, জাতিগত উসকানি, সন্ত্রাসবাদে মদদ এবং সরকারের সমালোচনার অভিযোগ তোলা হয় তার বিরুদ্ধে। টহতি সব অভিযোগ অস্বীকার করেছেন।
ওয়াশিংটন পোস্ট

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button