Uncategorized
বদরগঞ্জে স্কুল ছাত্রীকে উত্ত্যক্তের দায়ে যুবকের কারাদণ্ড

রংপুর প্রতিনিধি : রংপুরের বদরগঞ্জে চাঁদকুঠিরডাঙ্গা বালিকা বিদ্যালয়ের এক ছাত্রীকে উত্ত্যক্তের দায়ে তাইজুল ইসলাম(২৮) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সে উপজেলার কালুপাড়া ইউনিয়নের মধ্যপাড়ার আজমল হকের ছেলে। রোববার বিকেলে উত্ত্যক্তের শিকার ওই ছাত্রীর অভিযোগের প্রেক্ষিতে স্কুল প্রাঙ্গনে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই রায় দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান।




