Uncategorized

বদরগঞ্জে মাদক ও জুয়ার আসরে পুলিশের হানা : আটক ২

রংপুর প্রতিনিধি : রংপুরের বদরগঞ্জ থানা পুলিশ মাদক ও জুয়ার আসরে অভিযান চালিয়ে দু’জনকে গ্রেফতার করেছে। এরা হলেন- উপজেলার কালুপাড়া ইউনিয়নের মকরেরপাড়ার অব্দুস সামাদের ছেলে সাজেদুল ইসলাম(৪২) এবং দাড়িয়ারপাড়ার ইউসুফ আলীর ছেলে মহদুল হক(৪৮)। রোববার রাতে ওই অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন বদরগঞ্জ থানার পরিদর্শক(তদন্ত) আরিফ আলী। এঘটনায় জুয়া ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দু’টি মামলা হয়েছে। সোমবার বিকেলে গ্রেফতারকৃতদের রংপুর জেলহাজতে পাঠানো হয়েছে।
পরিদর্শক(তদন্ত) আরিফ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে মকরেরপাড়ায় জমানো মাদক ও জুয়ার আসরে অভিযান চালানো হয়। এসময় পুলিশের হাতে দু’জন আটক হলেও কৌশলে অন্যরা পালিয়ে যায়। তিনি বলেন, ওই আসর থেকে নগদ অর্থ, জুয়া খেলার সামগ্রী ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। একারণে পৃথক দু’টি মামলা করা হয়েছে। মাদক মামলায় লোহানীপাড়া ইউপি মেম্বার ফজু ডাকাতসহ দু’জনকে এবং জুয়া আইনের মামলায় সাতজনকে আসামী করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button