Uncategorized

বদরগঞ্জে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের বৃক্ষ রোপন কর্মসুচির উদ্বোধন

রংপুর প্রতিনিধি : রংপুরের বদরগঞ্জে মুজিব বর্ষ উপলক্ষে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের আয়োজনে বৃক্ষ রোপন কর্মসুচির উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের লালবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক ভিডিও কনফারেন্সে ওই কর্মসুচির উদ্বোধন করেন বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ড. আকরাম হোসেন চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের তত্ত¡াবধায়ক প্রকৌশলী হাবিবুর রহমান খান, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান আহসানুল হক চৌধুরী টুটুল, বদরগঞ্জ মহিলা কলেজের সহকারী অধ্যাপক লিটন চৌধুরী, লালবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল হক, লালবাড়ি দাখিল মাদ্রাসার সুপার মাও. আবু মুছা, বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের অন্যান্য কর্মকর্তাসহ বিষ্ণুপুর ইউপি মেম্বার ও স্থানীয় গণমান্যব্যক্তিরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button