Uncategorized
বদরগঞ্জে বজ্রপাতে যুবক নিহত

রংপুর প্রতিনিধি : রংপুরের বদরগঞ্জে রাশেদুল ইসলাম(৩৫) নামে এক যুবক বজ্রপাতে নিহত হয়েছেন। তিনি উপজেলার মধুপুর ইউনিয়নের রাজারামপুর এলাকার নাওপাড়ার সাইদার রহমানের ছেলে।
আজ বৃহস্পতিবার(২৩জুলাই) দুপুরে এঘটনা ঘটে। এলাকার লোকজন জানিয়েছেন- তিনি বাড়ির পাশের জমিতে আমন চারা রোপণ করছিলেন। এসময় বৃষ্টির সাথে বজ্রপাত হলে তিনি জমিতেই মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন বদরগঞ্জ থানার ওসি(তদন্ত) আরিফ আলী।




