Uncategorized
বদরগঞ্জে পৃথক মামলায় দু’জন গ্রেফতার
রংপুর প্রতিনিধি : রংপুর বদরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে পৃথক মামলায় আলিমুল(১৯) ও মেহেদী নামে দু’জনকে গ্রেফতার করেছে। আলিমুল উপজেলার কালুপাড়া ইউনিয়নের ভগমণ্ডলের মজিবর রহমানের ছেলে। তার বিরুদ্ধে গরু চুরির মামলা হয়েছে।
অপরদিকে তাৎক্ষণিকভাবে পুলিশের পক্ষ থেকে মেহেদীর বাবার নাম ও ঠিকানা না জানালেও ওসি(তদন্ত) আরিফ আলী জানান, মেহেদীর বিরুদ্ধে স্বর্ণ চুরির মামলা রয়েছে। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে বদরগঞ্জ থানা পুলিশ।




