বদরগঞ্জে ধর্ষণ চেষ্টার অভিযোগে একজন গ্রেফতার

রংপুর প্রতিনিধি : রংপুরের বদরগঞ্জে এক যুবতী(১৫)কে ধর্ষণ চেষ্টার অভিযোগে ছামছুল হক(৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের বিলপাড়ার আকবর আলীর ছেলে।
শনিবার দুপুরে কালুপাড়া ইউনিয়নের বৈরামপুর এলাকার মিয়াপাড়ায় এঘটনা ঘটে। এঘটনায় ওই যুবতী থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ ওই দিনই ছামছুলকে গ্রেফতার করে। রোববার তাকে আদালতের মাধ্যমে রংপুর জেলহাজতে পাঠানো হয়।
মামলা সুত্রে জানা যায়, ওই এলাকার সংরক্ষিত ওয়ার্ডের নারী মেম্বার নূরজাহানের আত্মীয় ছামছুল। সেই সুবাদে ওই এলাকায় অবাধ যাতায়াত ছিল ছামছুলের। ওইদিন ওই যুবতী বাবা-মা কেউ বাড়িতে না থাকায় ঘরেই অবস্থান করছিলেন। আর তার ফুফু আঙিনায় ঝাড়– দিচ্ছিলেন। এসময় ছামছুল বাড়িতে ঢুকে প্রথমে ফুফুকে জোর করে টাকা দিয়ে কুপ্রস্তাব দেয়। এসময় ফুফু তার টাকা গ্রহণ না করায় ছামছুল ঘরে ঢুকে ওই যুবতীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এঘটনায় ওই যুবতী থানায় লিখিত অভিযোগ করলে রাতেই পুলিশ তাকে গ্রেফতার করে।
বদরগঞ্জ থানার ওসি(তদন্ত) আরিফ আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ছামছুলের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার মামলা হওয়ায় তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে রংপুর জেলহাজতে পাঠানো হয়েছে।



