Uncategorized

বদরগঞ্জে জ্বালানী তেলবাহী লরী চাপায় দুই বন্ধু আহত

রংপুর প্রতিনিধি : রংপুরের বদরগঞ্জে জ্বালানী তেলবাহী লরী চাপায় সৈকত মিয়া (২৮) ও শোভন মিয়া(২৭) নামে দু'বন্ধু লরী চাপায় গুরুতর আহত হয়েছেন। সৈকত রংপুরের বদরগঞ্জ পৌর এলাকার বালুয়াভাটার আব্দুল হামিদের ছেলে এবং শোভন কাউনিয়া উপজেলার থানাপাড়ার হরিশ্বর
এলাকার ওসমান গণির ছেলে।
সোমবার দুপুরে বদরগঞ্জ-রংপুর রোডের চেংমারী নামক স্থানে এঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান- সৈকত ও শোভন একটি মটরসাইকেলে চড়ে রংপুরের দিকে যাচ্ছিলেন। তারা ওই স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী জ্বালানী তেলবাহী লরী সরকারি মটরসাইকেলটিকে চাপা দিয়ে অদৃশ্য হয়ে যায়। এতে তারা দু'জনই মারাত্মক আহত হন। খবর পেয়ে বদরগঞ্জ দমকল বাহিনীর সদস্যরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। বিষয়টি নিশ্চিত করেছেন দমকল বাহিনীর বদরগঞ্জ স্টেশন অফিসার গোলজার হোসেন।
এরিপোর্ট লেখার সময় ২টা ২৫মিনিটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জানানো হয়েছে আহতদের শারীরীক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের প্রস্তুতি নেয়া হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button