Uncategorized

বদরগঞ্জে গাঁজার গাছসহ গ্রেফতার এক

রংপুর প্রতিনিধি : রংপুরের বদরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে গাঁজার গাছসহ লাল মিয়া(৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে। তিনি ওই এলাকার ইয়াছিন আলীর ছেলে। সোমবার(১৩জুলাই) দুপুরে এসআই রুহুল আমিনের নেতৃত্বে পুলিশ সদস্যরা
দক্ষিণ মুকসুদপুর এলাকার খড়িয়াপাড়ায় অভিযান চালিয়ে ছয় ফুট উচ্চতার ওই গাঁজার গাছ উদ্ধার করে। এসময় আটক করা হয় বাড়ি ও গাছের মালিক লাল মিয়াকে। পুলিশ জানায়- গাঁজার বাণিজ্যিক ব্যবহারের উদ্দেশ্যে নিজ বাড়ির আঙিনায় গাছ লাগিয়েছিলেন লাল মিয়া।
বদরগঞ্জ থানার ওসি(তদন্ত) আরিফ আলী বলেন, এঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ওই মামলায় লাল মিয়াকে গ্রেফতার দেখানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button