Uncategorized
বদরগঞ্জে গলায় ফাঁস দিয়ে কলেজ ছাত্রীর আত্মহত্যা

রংপুর প্রতিনিধি : রংপুরের বদরগঞ্জে মুক্তা খাতুন(১৮) নামে এক কলেজ ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের শালবাড়ি এলাকার আমবাগানবাড়ির হবিবর রহমানের মেয়ে।
মঙ্গলবার দুপুরে বাড়িতে কেউ না থাকার সুযোগে সে শয়নঘরে নিজের ওড়না গলায় পেঁচিয়ে আত্মহত্যা করে। সে এইচএসসি পাস করেছে এবং বিশ^বিদ্যালয়ে ভর্তির জন্য প্রস্তুতি নিচ্ছিল। মা আয়েশা বেগম জানান- সে দীর্ঘদিন ধরে পেটের পীড়ায় ভুগছিল। সে রোগ যন্ত্রণা সইতে না পেরে আত্মহত্যা করেছে।
এরিপোর্ট লেখার সময় সন্ধ্যা ৬টায় বদরগঞ্জ থানার ওসি(তদন্ত) আরিফ আলী ঘটনাস্থলে অবস্থান করছিলেন।




