Uncategorized

ঘোস্তা দিদার মাহমুদ উচ্চ বিদ্যালয়ের চূড়ান্ত ফলাফল প্রকাশ

মুহাম্মদ আব্দুল জলীল, মানিকগঞ্জ : ঘোস্তা দিদার মাহমুদ উচ্চ বিদ্যালয়ের বার্যিক ও প্রাক নির্বাচনী পরীক্ষা-২০২১- এর চুড়ান্ত ফল প্রকাশের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের সভাপতি ও নব- নির্বাচিত পুটাইল ইউনিয়নের চেয়ারম্যান জনাব মহিদুর রহমান মহিদ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মুহাম্মদ মজিবুর রহমান। এছাড়া বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব আনিসুর রহমা, মাওলানা নুরুল ইসলাম, সাবেকছাত্র নেতা মুহাম্মদ আব্দুল জলীল বিশ্বা, মোঃ রফিজ উদ্দিন ( সমাজ সেবক) মোঃ কামাল হোসেন, প্রমুখ।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে সভাপতি ও চেয়ারম্যান জনাব মহিদুর রহমান মহিদ বলেন,” করোনা ভাইরাসের কারণে শিক্ষার্থীদের পড়াশোনার অনেক ক্ষতি হয়েছে। আগামী বৎসরের শুরু থেকে যেন পূর্ববতী ক্লাসের ক্ষতি পুষিয়ে নিতে পারে তার জন্য সকলের প্রস্তুতি নিতে হবে। স্কুলের ভিতর কোন ছাত্র ছাত্রী মোবাইল ফোন ও মোটর গাড়ী আনতে পারবে না। প্রতি টি ভাল ছাত্র- ছাত্রীদের জন্য প্রতি বৎসর বৃত্তি ঘোষণা করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মুহাম্মদ মজিবুর রহমান বলেন, ” প্রতিটি ছাত্র ছাত্রী কে নিয়মিত পড়াশোনা করতে হবে তবেই না জীবন স্বার্থক হবে।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সিনিয়র ইংরেজি শিক্ষক জনাব মোঃ মিজানুর রহমান। পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠ করে অনুষ্ঠান শুরু হয়।
সব শেষে নব নির্বাচিত চেয়ারম্যান সকল কে মিষ্টি মুখ করান এবং অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button