বিবিধশিরোনাম

বছরের প্রথম দিনে বিশ্বে জন্ম নিয়েছে চার লাখ শিশু, বাংলাদেশে ৮৪২৮ জন

২০১৯ সালের প্রথম দিন মঙ্গলবারে বিশ্বব্যাপী জন্ম নিয়েছে প্রায় চার লাখ শিশু। এর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক ভারতে। ভারতে মঙ্গলবার জন্ম নিয়েছে ৬৯ হাজার ৯৪৪ শিশু। এদিকে একইদিনে বাংলাদেশে অন্তত ৮৪২৮ শিশুর জন্ম হয়েছে। সারাবিশ্বে যে পরিমাণ শিশুর জন্ম হবে তার মধ্যে ২.১৩ শতাংশের জন্ম হয়েছে বাংলাদেশে। ইউনিসেফের দেয়া তথ্যে এমনটি জানা গেছে। খবর- টাইমস অফ ইন্ডিয়া
ভারতের পরেই রয়েছে চীন। সেখানে মঙ্গলবার জন্ম নিয়েছে ৪৪,৯৪০ শিশু। তৃতীয় স্থানে রয়েছে নাইজেরিয়া ২৫ হাজার ৬৮৫, চতুর্থ স্থানে পাকিস্তান ১৫ হাজার ১১২ এবং পঞ্চম স্থানে রয়েছে ইন্দোনেশিয়া ১৩ হাজার ২৫৬। সারা বিশ্বে পহেলা জানুয়ারি মোট ৩ লাখ ৯৫ হাজার ৭২ শিশুর জন্ম হয়েছে। এর মধ্যে ভারতেই জন্ম নিয়েছে ১৮ শতাংশ।
জন্ম নেওয়া শিশুদের চার ভাগের একভাগেরই জন্ম হয়েছে সাউথ এশিয়াতেই। সিডনিতে অন্তত ১৬৮ শিশু জন্ম নিয়েছে, আর টোকিওতে ৩১০ জন, বেইজিংয়ে ৬০৫ জন, মাদ্রিদে ১৬৬ জন এবং নিউ ইয়র্কে ৩১৭ জন শিশু জন্ম নিয়েছে।
ভারতে ইউনিসেফের দূত ইয়াসমিন আলি হক একটি সাক্ষাত্‍কারে জানিয়েছেন, ‘বহু সদ্যোজাতই এক বছরের বেশি বাঁচে না। কেউ কেউ তো জন্মের প্রথম দিনেও মারা যায়। নতুন বছরে আমাদের শপথ নিতে হবে, কোনও নবজাতক প্রসব সমস্যা অথবা সংক্রমণে মারা যাবে না।’
২০১৭ সালের দিকে তাকালে দেখা যায়, অন্তত ১ মিলিয়ন শিশু জন্মের দিনই মৃত্যুবরণ করে। ২.৫ মিলিয়ন শিশু প্রাণ হারায় তাদের জন্মের মাসেই। তাদের বেশিরভাগই প্রতিরোধ করা যায় এমন সব কারণে প্রাণ হারায়, যেমন অপরিণত বয়সে জন্ম, জন্মদানের সময়ের জটিলতা, পচন বা নিউমোনিয়ার মতো ইনফেকশন। এসবই টিকে থাকার মৌলিক অধিকারের পরিপন্থী।
তবে খবরে বলা হয়েছে সদ্যোজাতের মৃত্যুর হার বাংলাদেশ-ভারতসহ বিভিন্ন দেশে অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button