slider

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

রংপুর ব্যুরো : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা (অনূর্ধ্ব-১৭)-২০২২ এর উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি। আজ রোববার সকালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে রংপুর জেলা পর্যায়ে পুলিশ লাইনস স্কুল এন্ড কলেজ মাঠে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে রংপুর জেলা প্রশাসক মোঃ আসিব আহসান এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ মেজবাহ উদ্দিন,পুলিশ কমিশনার আব্দুল আলীম মাহমুদ,পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ক্রীড়াবিদগণ এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button