Uncategorized

বগুড়া সদরের গোকুলে মরহুম আলীম উদ্দিন স্মৃতি স্মরনে ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত

বগুড়া প্রতিনিধি: গতকাল বিকালে বগুড়া সদর উপজেলার গোকুল তছলিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে স্পোটিং ক্লাবের উদ্যোগে মরহুম আলীম উদ্দিন স্মৃতি স্মরনে ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
গোকুল ইউপি সচিব ও ইউনিয়ন ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আজমল হোসেন দুলালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও পুরুস্কার বিতরন করেন বগুড়া জেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন।
খেলা উদ্বোধন করেন বগুড়া সমবায় ব্যাংক চেয়ারম্যান ও জেলা আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি অধ্যক্ষ শহিদুল ইসলাম দুলু, শেখেরকোলা ইউপি চেয়ারম্যান প্রভাষক কামরুল হাসান ডালিম, জেলা যুবলীগ নেতা সাজেদুর রহমান সিজু ,মোফাচ্ছেন হোসেন স্বরাজ, নাছির উদ্দিন টিটো,সাব্বির আহম্মেদ স্বরণ,লিটন মিয়া, গোকুল ইউনিয়ন আওয়ামীলীগের আহ্বায়ক ও ইউপি সদস্য আলী রেজা তোতন,যুগ্ন আহ্বায়ক এম.আর বিপ্লব, আব্দুর রাজ্জাক আয়োজক রবিউল ইসলাম রবি,মেহেদী হাসান,রনি,শুভ প্রমুখ।
উক্ত খেলায় নুনগোলা ইউনিয়ন ক্রীড়া সংস্থা ২-০ গোলে বারপুর শিমু প্লাষ্টিককে পরাজিত করে।
খেলা পরিচালনা করেন আমিনুল ইসলাম মিঠু সহযোগিতায় রঞ্জু হোসেন বালা,সানোয়ার হোসেন।
খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী ও রার্নাস আপ দলের অধিনায়কের হাতে পুরুস্কার তুলে দেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button