বগুড়া শিবগঞ্জের আটমূল ইউনিয়ন কৃষকলীগের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বগুড়া প্রতিনিধি : শুক্রবার (২৩অক্টোবর) বিকালে বগুড়া শিবগঞ্জ উপজেলার আটমূল ইউনিয়নের কৃষকলীগের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শিবগঞ্জ উপজেলা কৃষক লীগের আহবায়ক লুৎফর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নর্বনির্বাচিত কৃষকলীগ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির কৃষি ও পণ্য বিষয়ক সম্পাদক বগুড়া অঞ্চল কৃষক প্রতিনিধি বঙ্গবন্ধু জাতীয় কৃষিপদক প্রাপ্ত আজমল হোসেন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা কৃষকলীগের সভাপতি আলমগীর হোসেন বাদশা, সাধারণ সম্পাদক মুঞ্জুরুল হক মুঞ্জু, সহসভাপতি আমজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান তুষার, শিবগঞ্জ উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক বিপুল, শিবগঞ্জ উপজেলা কৃষকলীগের সম্মেলন প্রস্তুত কমিটির যুগ্ন আহবায়ক রাম প্রসাদ গুপ্ত, যুগ্ন আহবায়ক ছাম্মাদ আলী, কৃষিবিদ মাষ্টার শাহীনুর আলম, সিরাজুল ইসলাম, ওবায়দুল হক, শিবগঞ্জ উপজেলা সাবেক সহ সভাপতি ইসমাইল হোসেন ধলু, ময়দান হাট্রা ইউনিয়ন কৃষকলীগের সভাপতি তোফাজ্জল হোসেন, শিবগঞ্জ ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, মাঝিহট্র ইউনিয়ন কৃষকলীগের সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মেম্বার আবু জাফর, পিরব ইউনিয়ন কৃষকলীগের সভাপতি ছামছুল হক, শিবগঞ্জ পৌরসভা কৃষকলীগের সভাপতি মাহবুব রহমান সহ প্রমুখ।




