শিরোনাম

বগুড়ায় নতুন আরো ৩৫ জন করোনা আক্রান্ত

গত ২৪ ঘণ্টায় বগুড়ায় নতুন করে আরো ৩৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এদের মধ্যে পুরুষ ২৫ জন, মহিলা ৯ জন এবং শিশু একজন।
আক্রান্তরা বগুড়া সদরে ১২ জন, শেরপুরে ৭ জন, গাবতলী ৪ জন, ধুনট ৩ জন, সারিয়াকান্দি ৩ জন, নন্দীগ্রাম ৩ জন, দুপচাচিয়া, শাজাহানপুর ও শিবগঞ্জে একজন করে।
সদরের মধ্যে শহরের চেলোপাড়ায় ৫ জন, মাটিডালী ২ জন, সেউজগাড়ী, জলেশ্বরীতলা ও রাজাবাজারে একজন করে।
রোববার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ল্যাবে ১৮৮টি নমুনা টেস্ট করার ফলাফলে বগুড়ার ১৭৭টির মধ্যে ৩৫ জন পজিটিভ, জয়পুরহাটের ৪টির মধ্যে ২টি পজিটিভ, সিরাজগঞ্জ জেলার ৭টির সবই নেগেটিভ।
এই নিয়ে বগুড়ায় মোট আক্রান্ত ৩৫৭ জন। এর মধ্যে সুস্থ্য হয়েছেন ২০ জন। মারা গেছেন ১ জন।
বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান রোববার রাতে এসব তথ্য জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button