বগুড়ার শেরপুরে যাত্রীবোঝাই বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ২

আব্দুস সালাম শাহীন শেরপুর(বগুড়া) : বগুড়ার শেরপুরে যাত্রীবোঝাই বাস ও ট্রাকের সংঘর্ষে ২ জন নিহত ও ৫ জন আহত হয়েছে। মঙ্গলবার ( ২৮ এপ্রিল ) সকাল ৭ টার দিকে মহাসড়কের হামছায়াপুর শেরুয়া বটতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত রাজমিস্ত্রী মোশারফ হোসেন (৪৫) ও তার ভাই আবু হানিফ (৩৫) নঁওগা জেলার পত্নীতলা উপজেলার শীতলবাজার এলাকার মৃত সোলেমান হোসেনের ছেলে। এছাড়াও একই উপজেলার আকমল (৪০), পলাশ (৩৫), আশিকুর রহমান (৩৬), এরশাদ (৩৪) ̧গুরুতর আহত হয়েছে।
শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশনের কর্মকর্তামো: রতন হোসেন জানান, নওগাঁগামী একটি যাত্রীবাহী বাস মহাসড়ক দিয়ে যাচ্ছিল। এসময় আঞ্চলিক সড়ক থেকে একটি ট্রাক মহাসড়কে উঠার সময় বাসের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোশারফ হোসেন মারা যায়।
আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয় মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় আবু হানিফ মারা যায়। এদিকে বাসের যাত্রী রাশেদুল হাসান জানান, তারা বাসে ৪৮ জন ছিলেন। তারা সকলেই চট্টগ্রামের রা১⁄২ুনিয়া উপজেলায় রাজমিস্ত্রী হিসাবে কাজ করেন। এখন নির্মানের কাজ না থাকায় তারা নওগাঁয় ধান কাটার জন ̈ সোমবার রাত ৯টার দিকে হাসানি বাজার থেকে রওনা দেন। লকডাউন চলাকালে যাতে সমস্যা না হয় সেজন্য স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট থেকে অনুমতি নিয়ে ধান কাটার জন ̈ তারা আসছিলেন বলে জানা যায়।
আব্দুস সালাম




