Uncategorized
বগুড়ার শেরপুরে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটর সাইকেল চালক নিহত
শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর-জামাইল সড়কের আড়ংশাইল এলাকায় শুক্রবার বেলা তিনটার দিকে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটর সাইকেল চালক সোহান (২২) ঘটনাস্থলেই নিহত হয়েছে। নিহত সোহান শেরপুর শহরের শান্তিনগর এলাকার মো. নুরুন্নবীর ছেলে।
শেরপুর ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা মো. রতন হোসেন জানান, মোটর সাইকেল নিয়ে যাবার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের নিচে চাপা পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় গুরুতর আহত টাউনকলোনী এলাকার সাইফুল ইসলামের ছেলে সোহাগ (২০)কে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
এদিকে শান্তিনগর এলাকায় বসবাসকারী যুবক সোহানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।




