বগুড়ার চাঁদমুহা সরলপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন
সোহাগ মাহবুব,বগুড়া : বগুড়া সদরের গোকুল ইউনিয়নের চাঁদমুহা সরলপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্যদের ব্যালট ভোটের মাধ্যমে ম্যানেজিং কমিটির নির্বাচন রবিবার সকাল ৮ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ হয়েছে। আনন্দঘন পরিবেশে এ নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন বগুড়া সদর উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম। এ নির্বাচনে অংশগ্রহন করেন ৮ জন প্রার্থী তার মধ্যে ৪ জন বিজয়ের গৌরব অর্জন করেন। বিজয়ীরা হলেন সাইফুল ইসলাম প্রাপ্ত ভোট ১৭১, গোলাম মোস্তফা ১৬১, আব্দুর রশিদ ১৫২ ও শাজাহন আলী ১৩৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। উপস্থিত অভিভাবক ও জনসম্মুখে বিজয়ীদের নাম ঘোষণা করেন দায়িত্বরত প্রিজাইডিং অফিসার। এ সময় উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক নুরুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক ফাহমিদা শিরিন আক্তার, সহকারী শিক্ষক আজমল হোসেন আজাহার, মাওঃ আবুল হোসেন, আবু বক্কর সিদ্দিক, জামাল হোসেন, আব্দুল কুদ্দুস, সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান, এ্যাডঃ সোলাইমান আলী, সমাজ সেবক হারুন অর রশিদ, তবিবর রহমান, মোতাহার হোসেন সহ সকল শিক্ষকমন্ডলী, অভিভাবক ও এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ। পরে নির্বাচিত অভিভাবক ও শিক্ষক প্রতিনিধিদের ভোট বা সমর্থনে পূর্ণাঙ্গ ম্যানেজিং কমিটি গঠন করা হবে।




