
বগুড়ায় প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের সুষ্ঠু তদন্ত, নিহত ৫ শ্রমিকের পরিবারকে একজীবনের আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণ, আহতদের উপযুক্ত ক্ষতিপূরণ-সুচিকিৎসা-পুনর্বাসন দাবি,
শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদ বগুড়ায় আদমদীঘি উপজেলার সান্তাহারের একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডে ৫ জন শ্রমিক নিহত ও অসংখ্য শ্রমিক আহতের ঘটনায় জাতীয়ভিত্তিক শ্রমিক ফেডারেশনসমূহের জোট শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ এক যুক্ত বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন এবং অগ্নিকাণ্ডের সুষ্ঠু তদন্ত, দোষীদের বিচার, নিহতদের পরিবারকে এক জীবনের আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণ, আহতদের উপযুক্ত ক্ষতিপূরণ—সুচিকিৎসা ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন।
বিবৃতিতে শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের সমন্বয়ক ও বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক এএএম ফয়েজ হোসেন, বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি জহিরুল ইসলাম, শ্রমজীবী আন্দোলনের আহ্বায়ক হারুনার রশিদ ভূঁইয়া, জাতীয় গণতান্ত্রিক শ্রমিক ফেডারেশনের আহ্বায়ক শামীম ইমাম, বিপ্লবী শ্রমিক সংহতির আহ্বায়ক আবু হাসান টিপু, শ্রমজীবী সংঘের আহ্বায়ক আব্দুল আলী, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন (টাফ)—এর সহ—সাধারণ সম্পাদক আলিফ দেওয়ান, জাতীয় শ্রমিক ফেডারেশন বাংলাদেশ—এর আহ্বায়ক মোজাম্মেল হক প্রমুখ নেতৃবৃন্দ বলেন,, “বগুড়ায় আদমদীঘি উপজেলার সান্তাহারের বিআইআরএস প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড প্লাস্টিক কারখানায় আজ দুপুরে অগ্নিকাণ্ডে ৫ জন শ্রমিক নিহত ও অসংখ্য শ্রমিক আহতের ঘটনায় আমরা গভীর শোক প্রকাশ করছি ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।”
নেতৃবৃন্দ বিবৃতিতে অবিলম্বে অগ্নিকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং নিহত শ্রমিকদের প্রত্যেক পরিবারকে এক জীবনের আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণ এবং আহতদের উপযুক্ত ক্ষতিপূরণ—সুচিকিৎসা ও পুনর্বাসনের দাবি জানান।
বিবৃতি




