আন্তর্জাতিক সংবাদশিরোনাম

ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারে রকেট বিস্ফোরণ

আমেরিকার ফ্লোরিডায় অবস্থিত কেনেডি স্পেস সেন্টারে একটি মনুষ্যবিহীন রকেট উৎক্ষেপণের সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। অ্যারোস্পেস কোম্পানি স্পেসএক্স এই রকেট উৎক্ষেপণের প্রস্তুতি নিয়েছিলো।
এই ঘটনাকে একটি ‘ব্যতিক্রম’ ঘটনা বলে বিব্রিতি দিয়ে ওই অ্যারোস্পেস কোম্পানি বিস্ফোরণের ঘটনায় কেউ আহত হয়নি বলে জানিয়েছে।
বিস্ফোরণের আশেপাশের কয়েক মেইল দূর থেকেও টের পাওয়া গেছে বলে জানা গেছে। এছাড়া অনেক দূর থেকেও ওই স্পেস সেন্টার থেকে আগুনের কালো ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে উঠতে দেখা গেছে।
এই স্পেস সেন্টারে স্পেসএক্স কোম্পানিটি একটি নতুন প্রজন্মের রকেট নির্মাণ এবং ব্যক্তিগত মহাকাশ ভ্রমণের চেষ্টা করে যাচ্ছিলো। এই লক্ষ্যেই ফ্যালকন নাইন নামের একটি রকেটকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) পাঠিয়েছিলো কোম্পানিটি।
গত বছরের ডিসেম্বরে স্পেসএক্স কোম্পানিটি সফলভাবেই মহাকাশ থেকে একটি রকেটকে পৃথিবীতে ফিরিয়ে আনতে সক্ষম হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button