বিনোদন

ফের শুটিং সেটে আহত দিশা

হাওয়ায় ভাসছেন বলিউডের হালের আবেদনময়ী দিশা পাটানি। তাঁর অভিনীত সর্বশেষ সিনেমা ‘ভারত’ বক্স অফিসে ২০০ কোটির মাইলফলক অতিক্রম করেছে। এখন তিনি মোহিত সুরি পরিচালিত ‘মালাঙ্গ’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত। কিন্তু সেটে ফের আহত হয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দিশা পাটানির বেশ কিছু ফ্যান ক্লাব একটি ভিডিও শেয়ার করেছে, যেখানে এ নায়িকাকে চিকিৎসা নিতে দেখা যাচ্ছে। দিশার হাতে ইনজেকশন দিতেও দেখা যাচ্ছে ভিডিওতে।

একটি বিনোদন পোর্টালকে দিশার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, “‘মালাঙ্গ’ সিনেমার শুটিং চলাকালে আহত হয়েছেন দিশা। এরপর তাঁকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। এখন আগের চেয়ে তিনি ভালো আছেন। শিডিউল অনুযায়ী দিশা শুট করবেন।”

দেখুন ভিডিওটি :

সুপারস্টার সালমান খান অভিনীত ‘ভারত’ সিনেমার ‘স্লো মোশন’ গানে তাঁর সঙ্গে নেচে রীতিমতো ঝড় বইয়ে দেন দিশা পাটানি। এ গানে হলুদ শাড়ি পরে চোখ ধাঁধিয়ে দেন দিশা পাটানি। আর সালমান খানকে দেখা যায় তরুণ লুকে—হ্যান্ডসাম, অভিজাত। দুজনের নাচ মন জয় করে নেয় কোটি নৃত্যপ্রেমীর।

‘ভারত’-এ শরীরচর্চাশিল্পীর ভূমিকায় অভিনয় করেন দিশা পাটানি। একটি স্টান্ট দৃশ্যের শুট করতে গিয়ে সেবারও আহত হয়েছিলেন এই সুন্দরী। একটি সংবাদমাধ্যমকে দিশা বলেছিলেন, ‘স্লো মোশন’ গানটির শুটিংয়ের মাত্র এক সপ্তাহ আগে দিশা আক্ষরিক অর্থেই শয্যাশায়ী ছিলেন।

‘মনে আছে, রিহার্সেলের সময় হাঁটু ভেঙে গিয়েছিল। আমাকে অবিরাম জিমন্যাস্টিকস করে যেতে হয়েছে। আপনারা নিশ্চয়ই গানের স্টান্ট দৃশ্যগুলো দেখেছেন। এসবের জন্য সত্যিই আমাকে অতিরিক্ত প্রশিক্ষণ নিতে হয়েছিল। শুটিংয়ের এক সপ্তাহ আগে আমার হাঁটু ভেঙে যায়,’ বলেন দিশা।

‘হাঁটতে পারছিলাম না, শুটিং শুরুর আগে আক্ষরিক অর্থেই বিছানায় পড়েছিলাম। সত্যিই আমার জন্য কঠিন সময় ছিল,’ বলেন দিশা। এ অভিনেত্রী আরো বলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি খুশি। তাঁর পরিশ্রম সার্থক হয়েছে।

যা হোক, ভক্তদের শুভকামনা, দিশা দ্রুত আরোগ্য লাভ করুন। মোহিত সুরি চালিত ‘মালাঙ্গ’-এ আরো রয়েছেন আদিত্য রায় কাপুর, অনিল কাপুর ও কুনাল খেমু। সূত্র : বলিউড বাবল

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button