বিনোদন

ফের বিয়ের পিঁড়িতে শ্রাবন্তী

তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ওপার বাংলার অভিনেত্রী শ্রাবন্তী। বর বর্তমান প্রেমিক রোশন সিংহ। পহেলা বৈশাখে চুপিচুপিই নাকি বাগদান হয়ে গেছে তাদের। প্রায় এক বছর সম্পর্কের পর বিয়ের সিদ্ধান্ত নেন এই জুটি।
শুক্রবারই বিয়ে করবেন শ্রাবন্তী-রোশন জুটি। গোপনীয়তার কারণে কলকাতায় বিয়ে না করে চণ্ডীগড়ে পৌঁছে গেছেন তারা। রোশনের বাড়ি সেখানেই। চণ্ডীগড়েই বিয়ে করছেন তারা। আগামী সপ্তাহেই সেখান থেকে তাদের ফেরার কথা রয়েছে।
কলাকাতাভিত্তিক সংবাদপত্র আনন্দবাজার বলছে, সোমবার এনগেজমেন্ট হয়েছে তপসিয়ারই একটি বিলাসবহুল রেস্তরাঁয়। সেখানে রুপোলি রঙের ওয়েস্টার্ন গাউনে সেজেছিলেন শ্রাবন্তী। আর রোশনের পরনে ছিল ব্লেজ়ার-সুট। তবে দীপিকা পাড়ুকোন-রণবীর সিংহের বিয়ের মতো এখানেও এনগেজমেন্টে আমন্ত্রিত কারও সঙ্গে ফোন রাখার অনুমতি ছিল না। মেন্যুতে ছিল কন্টিনেন্টাল ও ভারতীয় খাবার।
এর আগে দু’বার বিবাহবিচ্ছেদ হয়েছে শ্রাবন্তীর। পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে তার প্রথম বিয়ে হয় ২০০৩ সালে। জানা যায়, রাজীব নানাভাবে নির্যাতন করতেন শ্রাবন্তীকে। বিবাহ বহির্ভূত সম্পর্কও ছিল রাজীবের। সেই কারণেই বিচ্ছেদ। রাজীব-শ্রাবন্তীর ছেলেও রয়েছে, ঝিনুক। তবে মায়ের সঙ্গেই থাকে ছেলে।
রাজীবের সঙ্গে বিচ্ছেদের পরে শ্রাবন্তীর সম্পর্ক হয় মডেল কৃষণ ব্রজের সঙ্গে। মহাসমারোহে বিয়েও করেন তারা। বিয়ের কিছু দিনের মধ্যেই শুরু হয় মনোমালিন্য। তার কারণ কেউই স্পষ্ট করে কিছু বলেননি। গত জানুয়ারিতে কৃষণের সঙ্গে বিচ্ছেদ চূড়ান্ত হয়ে যায় শ্রাবন্তীর। তারপরই নায়িকার সঙ্গে জড়িয়ে যায় রোশনের নাম।
রোশন পেশায় একটি এয়ারলাইন্সের কেবিন ক্রু সুপারভাইজ়ার। তাদের সম্পর্কের বয়স বেশি না হলেও দু’জনেই পরস্পরের পরিবারের ঘনিষ্ঠ। আনন্দপুরে বিশাল ফ্ল্যাটে রোশন এবং নিজের বাবা-মায়ের সঙ্গে দোলের উৎসব উদ্‌যাপনও করেছিলেন শ্রাবন্তী। শ্রাবন্তীর শুটিংয়েও নাকি উপস্থিত থাকতেন রোশনের মা। তাকে রীতিমতো ‘মা’ বলে সম্বোধন করতেন নায়িকা।
এই বিয়েতে ছেলে ঝিনুকের সায় আছে বলেও অনেকেই বলছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button